ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০২:২৪ পিএম

স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টে তলব

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে আগামী ১৯ মে মহাপরিচালককে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে সারা দেশ থেকে প্রার্থীরা আবেদন করেন। রিটকারী ২৫ জনসহ অনেকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ দেওয়া হয়নি।

পরবর্তীতে ২০২১ সালে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের নিয়োগ দেওয়ার পক্ষে রায় দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

তবে রায় বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আবেদন করা হলে আদালত গত ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়। নির্ধারিত সময় পার হলেও রিটকারীরা নিয়োগ না পাওয়ায় আদালত অবমাননার প্রশ্নে মহাপরিচালককে তলবের আদেশ দেন হাইকোর্ট।

এম জি

Link copied!