ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রবাসী জুলাই যোদ্ধাদেরকে ২৫ লাখ করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০২:৩৪ পিএম

প্রবাসী জুলাই যোদ্ধাদেরকে ২৫ লাখ করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ফাইল ছবি

জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে বিদেশে নির্যাতন ও কারাভোগ শেষে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসীকে কেন প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, এ বিষয়ে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে তিনি জানান, মোট ২০৮ জন প্রবাসীর মধ্যে ৫৭ জন সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেন। আন্দোলনের সময় তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে সরকার ইতোমধ্যে তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেছে।

এ বিষয়ে আদালতের নির্দেশে ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিগত প্রশ্ন এখন বিচারাধীন রয়েছে।

এএন

Link copied!