ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি ক্যামেরা বসাতে রুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৪:৪৮ পিএম

সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি ক্যামেরা বসাতে রুল

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা এবং পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল দেন।

রুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) জবাব দিতে বলা হয়েছে। আদালত জানতে চেয়েছেন, কেন দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসে অবিলম্বে এইচডি সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে না এবং কেন এ ধরনের উদ্যোগকে বেআইনি বা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

এছাড়া রিট আবেদনে সেবা কার্যক্রমের ডিজিটালাইজেশন তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন এবং সব সাব-রেজিস্ট্রি অফিসে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এই জনস্বার্থমূলক রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন সরোয়ার। এর আগে তিনি গত ২৬ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠান। নির্ধারিত সাত দিনের মধ্যে কোনো জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটকারীর ভাষ্যমতে, সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অফিসে সিসিটিভি স্থাপন এবং সেই মনিটর জনসাধারণের দেখার জন্য বাইরে স্থাপন করার ঘটনা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি মনে করেন, এ ধরনের ব্যবস্থা সারাদেশে চালু করা গেলে সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

এম জি

Link copied!