ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:৪৫ পিএম

ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও ৩ দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিব উল্লাহ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, আসামি বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘ রিমান্ডে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ১৪ দিনের রিমান্ড শেষে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাই মানবিক দিক বিবেচনায় রিমান্ড বাতিলের অনুরোধ জানান তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় আজমল হাসপাতালের সামনে ছাত্র-জনতার একটি মিছিলে অংশ নেন বিপ্লব শেখ। অভিযোগে বলা হয়, মামলার এক নম্বর আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি মিছিলে গুলি চালায়। এতে বিপ্লব শেখ গলায় ও কোমরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে একই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত উদঘাটন, অন্যান্য আসামির ভূমিকা যাচাই এবং অজ্ঞাতদের শনাক্তের জন্য তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় দফায় দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এম জি

Link copied!