ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৪:২২ পিএম

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সংগৃহীত ছবি

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতের ধারাবাহিক নির্দেশনা আরও কঠোর হয়েছে। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় এবার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।

রোববার সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। এর আগে একই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, পূর্বের নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির হওয়ার কথা থাকলেও আমির হামজা উপস্থিত হননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ওই দিন আদালত তাকে ২১ এপ্রিল হাজির হওয়ার সমন জারি করে। তবে তিনি নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এছাড়া ৩০ মার্চ একই অভিযোগকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম তার বিরুদ্ধে আরও একটি ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

এএন

Link copied!