ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিটের আদেশ মঙ্গলবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৫:২৭ পিএম

হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিটের আদেশ মঙ্গলবার

হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের তারিখ ঠিক করেন।

এর আগে গত ১০ মে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত তথ্য উল্লেখ করে বলা হয়, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু ঘটছে।

এদিকে সাম্প্রতিক এক সপ্তাহে মৃত্যুর হার আরও বেড়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ১০ জন শিশুর মৃত্যুর তথ্য উঠে এসেছে। শিশু মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা বেড়ে প্রায় দেড়গুণ হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।

এম জি

Link copied!