ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামিনের পরও মুক্তি মিলল না দীপঙ্করের, নতুন ৩ মামলায় গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৫৪ পিএম

জামিনের পরও মুক্তি মিলল না দীপঙ্করের, নতুন ৩ মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের করা পাঁচ মামলায় জামিন পাওয়ার পরও কারামুক্তি হয়নি সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের। মুক্তির আগেই তাকে নতুন করে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতের তিন বিচারক পৃথক শুনানি শেষে ভাটারা, পল্টন ও বংশাল থানার মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, শুনানির জন্য দীপঙ্কর তালুকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা পৃথকভাবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দীপঙ্কর তালুকদারের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন জানান, এর আগে পাঁচ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তার মক্কেল। গত ১৩ মে জামিননামা দাখিল করা হলেও মুক্তির আগেই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করা হলেও আদালত আবেদন মঞ্জুর করেছেন। ফলে আপাতত তার মুক্তি স্থগিত থাকছে।

এম জি

Link copied!