ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আদালতে সালমান এফ রহমানের বিরক্তি, ‘এই গরমে মরেই যাবো’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:৫০ পিএম

আদালতে সালমান এফ রহমানের বিরক্তি, ‘এই গরমে মরেই যাবো’
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকার আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয় একাধিক সাবেক মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিকে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে আদালতে আনা হয় সালমান এফ রহমানকে। প্রিজন ভ্যান থেকে নামানোর পর তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের কারণে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। তিনি ক্ষণিক বিরক্তি প্রকাশ করে গরমের কথা উল্লেখ করেন।

এরপর একই প্রক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

পাঁচ মিনিটের ব্যবধানে আরেকটি প্রিজন ভ্যানে করে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে আনা হয়। তাকে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এ সময় তিনি জানান, তিনি চিকিৎসা শেষে এসেছেন এবং শরীরে ব্যথা রয়েছে।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সূত্রগুলো জানায়, গ্রেপ্তারের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে সালমান এফ রহমানকে কথা বলতে ও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দেওয়ার জন্য তাদের আদালতে আনা হয়। পরে প্রক্রিয়া শেষে তাদের হাজতখানায় নেওয়া হয়।

এএন

Link copied!