ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৪:২১ পিএম

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি
প্রয়াত অভিনেতা সালমান শাহ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল নিয়ে চরম বিভ্রান্তি ও নাটকীয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

শুনানি শেষে সকালে প্রকাশ্যে আদালতে এক পুলিশ কর্মকর্তা ভুলবশত আবেদন মঞ্জুর ও লাশ উত্তোলনের আদেশ বাতিল করা হয়েছে বলে ঘোষণা দেন।

এই ঘোষণার পর গণমাধ্যমে ‘লাশ উত্তোলনের আদেশ বাতিল’ শিরোনামে সংবাদ প্রচার হলে আদালত পাড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

পরবর্তীতে আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম প্রকৃত ঘটনা পরিষ্কার করে জানান, লাশ উত্তোলন আদেশ আসলে বাতিল হয়নি, বরং বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত রাখা হয়েছে।

প্রকাশ্যে আদালতের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, “সকালে প্রকাশ্যে আদালত সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেন। কিন্তু দুপুরে শুনছি আদেশ নাকি নথিভুক্ত করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, বিচারকের সামনে এমন ভুল হওয়ার কোনো সুযোগ নেই এবং বিচার বিভাগের সব কাজে আরও স্বচ্ছতা থাকা উচিত।

একইভাবে বিস্ময় প্রকাশ করে সালমান শাহর মামা ও মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, “আমি কাঠগড়ায় দাঁড়িয়ে যখন আবেদন করি তখন আদালত বলেন এক্সেপটেড (গ্রহণ)। আমি নিজের কানে শুনেছি।”

আদালতের ভুলের ব্যাখ্যা দিয়ে উপ-পরিদর্শক শাহ আলম বলেন, “প্রকাশ্য আদালতে আমাদের এক পুলিশ কর্মকর্তা ভুল আদেশ ঘোষণা করেছিলেন। আসলে আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন।”

উত্তোলন বিরোধী আবেদনে বাদীপক্ষ উল্লেখ করে, সালমান শাহকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং এখন দেহাবশেষ উত্তোলন করলে তা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে।

এর আগে, গত ২৪ মে সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সালমান শাহর কবর থেকে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন সালমানের ইস্কাটনের বাসায় যাওয়ার পর তাঁর বাবা-মাকে জানানো হয়েছিল সালমান ঘুমাচ্ছেন, কিন্তু এর কিছু পরেই তাঁর মৃত্যুর খবর আসে।

হাসপাতালে নেওয়ার পথে সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পা নীলবর্ণ দেখা গিয়েছিল এবং ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এএন

Link copied!