ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফোটানো চা খেলে মারাত্মক বিপদ, বাঁচার উপায় আছে?

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২৩, ২০২৪, ০৭:৫৩ পিএম

ফোটানো চা খেলে মারাত্মক বিপদ, বাঁচার উপায় আছে?

চায়ের দুর্দান্ত স্বাদ ও গন্ধ কে না পছন্দ করে! চা’এর স্বাদ ভীষণ ভালো লাগলেও একটি ব্যাপার কি জানেন? বারবার চা ফোটালে সেই গুণগুলোও নষ্ট হয়ে যায়। এতে হতে পারে মারাত্মক বিপদ। কথায় আছে, বাঙালির রসনার অন্যতম প্রিয় পানীয় হলো চা।

অনেকেই দিনে কত কাপ চা খান, তার কোনো ঠিক থাকে না। বিশেষজ্ঞদের কথায়, চায়ের মধ্যে ক্যাফিন ও ট্যানিন নামে দুটি উৎসেচক থাকে। বারবার ফোটালে এই দুটি উৎসেচকই নষ্ট হয়ে যায়।

শুধু তাই নয়, চায়ের দুর্দান্ত স্বাদ ও গন্ধ কে না পছন্দ করে! বারবার চা ফোটালে সেই গুণগুলোও নষ্ট হয়ে যায়। তাই বারবার চা ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়।

 জেনে নেওয়া যাক, বারবার চা ফুটিয়ে খেলে কী ক্ষতি হতে পারে, কী বলছেন বিশেষজ্ঞরা— 

১) আগেই বলা হয়েছে, বারবার ফোটালে চায়ের ক্যাফিন ও ট্যানিন নষ্ট হয়ে যায়। এতে চায়ের স্বাদ তেতো হয়ে যায়। আর তা শরীরের পক্ষেও ভালো না। বারবার গরম করা চা পান করলে খাদ্যনালিতে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

২) চায়ের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে। চা গরম করলে এগুলো সংখ্যায় বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যাকটেরিয়াযুক্ত চা খেলে চোখের গ্লুকোমা ও স্নায়ুতে প্রভাব পড়ে। এতে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

৩) চায়ের মধ্যে থাকে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাথেচিন। দুধে থাকে কেসিন জাতীয় প্রোটিন। দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন ও কেসিন মিশে যায়। এতে চায়ের উপকারিতা নষ্ট হয়ে যায়। একই সঙ্গে চা হজমশক্তির উপর প্রভাব ফেলে। এর থেকে ডায়রিয়া, পেটের সমস্যাও হতে পারে।

বিআরইউ

Link copied!