ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয় গ্রন্থাগার দিবস কাল

জনগণকে গ্রন্থাগারমুখী করাই আমাদের লক্ষ্য : মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৪:৩১ পিএম

জনগণকে গ্রন্থাগারমুখী করাই আমাদের লক্ষ্য : মহাপরিচালক

আগামীকাল জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্র-বিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা চাই, গ্রন্থাগারের ধারণা সকল মানুষের মধ্যে পৌঁছে দিতে। 

এ উপলক্ষ্য আমাদের ৭১টি গ্রন্থাগারের পাশাপাশি সারাদেশে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপিত হবে। রবিবার (৪ ফেব্রুয়ারী)দিবসটি উপলক্ষ্য আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‍‍`গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি‍‍`।

গণগ্রন্থাগার দিবসের অনুষ্ঠান সূচি: 

দিবসটি উপলক্ষ্য আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সকাল ১০:০০ টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং রিডিং সোসাইটি গঠনে গ্রন্থাগারের ভূমিকার উপর এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে প্রবন্ধ পাঠ করবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইমরুল চৌধুরী, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ এবং কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ.এফ.এম হায়াতুল্লাহ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারিকে ‍‍`জাতীয় গ্রন্থাগার দিবস‍‍` হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছরই ‍‍`জাতীয় গ্রন্থাগার দিবস‍‍` উদ্যাপিত হয়ে থাকে। আগামীকাল ৫ ফেব্রুয়ারি ‍‍`জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪‍‍` দেশব্যাপী উদ্যাপিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগারসমূহে ৫ দিনব্যাপী রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (LAB), বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (BALID), বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেশাজীবী, ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে দিবসটি পালন করবে।

আরএস

Link copied!