ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রাথমিকে ‘বার্ষিক মূল্যায়ন’ নিয়ে মন্ত্রণালয়ের বক্তব্য

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২১, ২০২২, ০৬:৪৯ পিএম

প্রাথমিকে ‘বার্ষিক মূল্যায়ন’ নিয়ে মন্ত্রণালয়ের বক্তব্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে কোনো নিদের্শনা দেওয়া হয়নি বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের ‘বার্ষিক মূল্যায়ন পদ্ধতি’ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যে সংবাদ প্রকাশ হচ্ছে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টগোচর হয়েছে।

‘এ ব্যাপারে মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে, অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত মাঠ পর্যায়ে উক্ত বিষয়ে কোনো নিদের্শনা দেওয়া হয়নি। ’

এতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে এ ধরনের সংবাদ প্রকাশ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।

এবি

Link copied!