ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদেশ থেকে ৮০ হাজার টন সার কিনবে সরকার

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৪৯ পিএম

বিদেশ থেকে ৮০ হাজার টন সার কিনবে সরকার

কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন এমওপি ও টিএসপি সার কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৫০৮ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা কমার্শিয়াল কর্পোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিএডিসি-এর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি.এস.এ থেকে দশম লটে ৩০ হাজার টন টিএসপি সার ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এবি

Link copied!