ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার নাক গলানো কাম্য নয়’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৬, ২০২২, ০৬:২৯ পিএম

‘অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার নাক গলানো কাম্য নয়’
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি চাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট-রাশিয়া সহ বিশ্বের কোনো লোক আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাবে না।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র যখন ভূলুণ্ঠিত হলো তখন ১৯৭১ সালে আমরা যুদ্ধে যাই, দেশ স্বাধীন করি। আমাদের মানবাধিকার নিয়ে কারও মাতব্বরি করার কোনো সুযোগ নেই। অতএব, আমি চাই আমেরিকা, রাশিয়া বা বিশ্বের কোনো লোক আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কোনো বিষয়ে বক্তব্য থাকলে তারা অবশ্যই আমাদের জানাবেন। বন্ধু রাষ্ট্র কোনো প্রস্তাব দিলে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টি দেখবো।

এসময় মেট্রোরেল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের সব উন্নত দেশে মেট্রোরেল আছে। এই প্রথম বাংলাদেশে হচ্ছে, এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

ইচ্ছা, আন্তরিকতা ও সাহস থাকলে সব সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, মেট্রোরেল তারই উদাহরণ। মেট্রোরেল করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও আন্তরিকতার কারণে। তার দূরদর্শী নেতৃত্বের কারণে নিজেদের পয়সায় পদ্মা সেতু হয়েছে, নদীর তলদেশে টানেল হচ্ছে, মেট্রোরেল হচ্ছে।  

আব্দুল মোমেন বলেন, মেট্রোরেল নির্মাণ যাতে না হয় সেজন্যও অনেক ষড়যন্ত্র হয়েছে। সঠিক সময়ে কাজ শেষ করতে জাপান করোনাকালেও মেট্রোরেল নির্মাণে নিরলস কাজ করে গেছে। তারা কাজে গাফিলতি করেনি। এই জন্য জাপানকে ধন্যবাদ জানায়।

এআই

Link copied!