ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জানুয়ারি মাসের এলপিজির নতুন মূল্যের ঘোষণা আজ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ০৯:৫৮ এএম

জানুয়ারি মাসের এলপিজির নতুন মূল্যের ঘোষণা আজ

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণের ঘোষণা আসছে আজ সোমবার (২ জানুয়ারি)।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নতুন মূল্যের ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বিইআরসি নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে গ্যাসের মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

এর আগে ডিসেম্বর মাসে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তার আগে আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

আর জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি হয়েছিল ১ হাজার ২৪২ টাকা। তারও আগে মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল ১ হাজার ৩৩৫ টাকা।

টিএইচ

Link copied!