ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে: আঁখির স্বামী

মো. মাসুম বিল্লাহ

জুন ১৮, ২০২৩, ০৩:২৫ পিএম

আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে: আঁখির স্বামী

সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলোচিত মাহবুবা রহমান আঁখি। তবে তার এই অকাল মৃত্যুকে সেন্ট্রাল হসপিটালের হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন স্বামী ইয়াকুব আলী সুমন।

তিনি বলেন, আমার স্ত্রী মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ইয়াকুব আলী বলেন, আমার স্ত্রী ডা. সংযুক্তা সাহার ভিডিও দেখে নরমাল ডেলিভারি করাতে ঢাকা সেন্ট্রাল হসপিটালে আসে। যদিও কুমিল্লার ডাক্তার বলেছিল তার সিজার লাগবে। কিন্তু সেন্ট্রাল হসপিটালে এসে আমি প্রতারিত হয়েছি।

তিনি বলেন, আমার স্ত্রীর ভুল চিকিৎসায় জড়িত সেন্ট্রাল হসপিটালের প্রত্যেকের আমি বিচার চাই। সংযুক্তা সাহাও সেই দায় এড়াতে পারেন না।

আরএস

Link copied!