ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, জেঁকে বসেছে তীব্র শীত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ১০:৪৬ এএম

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, জেঁকে বসেছে তীব্র শীত
ছবি: সংগ্রহীত

হিমালয়ের নিকটবর্তী উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। হাড়কাপানো এই শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাবু হয়ে পড়েছেন নিম্ন-আয়ের লোকজন। বৃষ্টির মতো কুয়াশা পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টা আগেও একই তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, ‘হিমালয়ের নিকটবর্তী উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে জেলায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল নয়টার দিকে ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।’

এআরএস

Link copied!