ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পশ্চিমাঞ্চলের ৪ জেলায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৮:২৬ পিএম

পশ্চিমাঞ্চলের ৪ জেলায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত অঞ্চলে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলায় ৬০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার পিজিসিএল কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে। তাই এসময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।  

পিজিসিএল সূত্রে জানা গেছে, পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎ কেন্দ্র, ৫৩টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্পপ্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে।

এইচআর

Link copied!