ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনএসআই’র নতুন মহাপরিচালক হোসাইন আল মোরশেদ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ৩, ২০২৪, ০১:০৭ পিএম

এনএসআই’র নতুন মহাপরিচালক হোসাইন আল মোরশেদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক নিয়োগ প্রাপ্ত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ।

মঙ্গলবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এ পদে প্রেষণে নিয়োগের জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে গত ৩১ মার্চ এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল টি এম জোবায়েরকে এনএসআই থেকে নিজ বাহিনীতে (সেনাবাহিনী) প্রত্যাবর্তন করা হয়। তিনি দীর্ঘ ৬ বছর এ পদে দায়িত্ব পালন করেন।

বিআরইউ

Link copied!