ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী

জনগণের সেবা নিশ্চিত করুন, ভোটের চিন্তা থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৪, ১২:৫১ পিএম

জনগণের সেবা নিশ্চিত করুন, ভোটের চিন্তা থাকবে না

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জাতির পিতা প্রথমে ইউনিয়ন পর্যায়ে দশ শয্যার হাসপাতাল তৈরি করার ব্যবস্থা নিয়েছিলেন। যদিও তিনি সম্পন্ন করতে পারেননি। আমি সরকারে আসার পর কমিউনিটি ক্লিনিক করলাম।

তিনি বলেন, আপনারা জনপ্রতিনিধি হিসেবে এসব স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দেবেন যেন স্বাস্থ্যকেন্দ্রগুলো সঠিকভাবে চলে। মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, তা নিশ্চিত করুন।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

এ সময় শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

বিআরইউ

Link copied!