ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৪, ০৩:৪১ পিএম

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ জুন ঈদের দিন ধরে আগামী ২ জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

রেলমন্ত্রী বলেন, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি বলেন, আগামী ২ জুন দেওয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের টিকিট।

জিল্লুল হাকিম আরও বলেন, ১০ জুন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকিট, ১১ জুন দেওয়া হবে ২১ জুনের, ১২ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৪ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।

এবার পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের জন্য এবার পশ্চিমাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।

আরএস

Link copied!