ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পুলিশ সদস্য খুনের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৪, ০৩:৩২ পিএম

পুলিশ সদস্য খুনের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর বারিধারায় ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে তার সহকর্মী কাউসার আহমেদের গুলি করে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তার তথ্যমতে, হত্যাকাণ্ডের তদন্তের জন্য ডিসি গুলশানকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাউসার। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।

এ সময় কাউসারের এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাজ্জাদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার (৯ জুন) কাউসার আহমেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরএস

Link copied!