ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

জুলাই ২৭, ২০২৪, ১০:৩৬ এএম

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সীমিত পরিসরে শুরু হয়েছে। এর আগে টানা ছয় দিন বন্ধ ছিল এ রুটের লঞ্চ চলাচল।

শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। লঞ্চটি শনিবার (২৭ জুলাই) ভোরে ঢাকার সদরঘাটে পৌঁছে।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, কারফিউর কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (২৬ জুলাই) রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওনা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ ছিল।

যাত্রীরা জানান, লঞ্চ চালু হওয়ায় তারা অনেক খুশি। সড়কপথের চেয়ে লঞ্চে চেপে নিরাপদে ও আরামে যাতায়াত করা যায়। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়া তুলনামূলক কম।

বিআরইউ

Link copied!