ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক ও দুই অতিরিক্ত মহাপরিচালক ওএসডি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২০, ২০২৪, ০৭:০০ পিএম

স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক ও দুই অতিরিক্ত মহাপরিচালক ওএসডি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. টিটু মিয়া ও দুই অতিরিক্ত মহাপরিচালককে (এডিজি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি করে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়া অন্য দুই ওএসডি হওয়া কর্মকর্তা হলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল হাসান।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected]এ পাঠাতে হবে।

এর আগে গতকাল সোমবার পারিবারিক সমস্যার কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদ থেকে অব্যাহতি চান অধ্যাপক ডা. টিটু মিয়া।

এ বিষয়ে তিনি বলেছিলেন, আমার চাকরির আর মেয়াদ আছে কয়েক মাস। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ কর্মদিবস। তাই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।

আরএস

Link copied!