ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
উপদেষ্টা আসিফ

৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:০১ পিএম

৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে

অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রতিদিন তার সঙ্গে ৫০ জন দেখা করতে এলে তাদের ৪৮ জনই আসেন বিভিন্ন ধরনের তদবির নিয়ে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’

তিনি আরও লিখেছেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান, তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায়, সে পরামর্শ দিন।’

আরএস

Link copied!