ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

অক্টোবর ১, ২০২৪, ০৬:০৪ পিএম

আখাউড়ায় নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালিত

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নার্স ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতি কালে তারা বলেন, আমলা এবং ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওই সব পদে পদায়ন করতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার এ কর্মবিরতি পালন করেন তারা। কর্ম বিরতি নার্সরা বলেন, আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে।

এই দাবিটিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। কাজেই আমরা আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি।

আমাদের দাবি দ্রুত মেনে না নিলে বুধবার  সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এসময় নার্সদের মধ্য থেকে  বক্তব্য রাখেন,জান্নাতি আক্তার রুমা, জয়নব সুলতানা,মোতমা ইন্না প্রমুখ।

বিআরইউ

Link copied!