ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১, ২০২৪, ০৭:২৩ পিএম

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।  গতকাল সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সাক্ষাৎকালে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সহায়তা এবং বিনিয়োগে আগ্রহী।’

বৈঠকে উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের বিশাল অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।
এ সময় দুই দেশ পারস্পরিক দ্বিপক্ষীয় ইস্যুতে এক সাথে কাজ করতে সম্মত হয়।

এই সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, ইউএসএইড’র পরিচালক জোসেফ লেসার্ড এবং মার্কিন দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাসে সারাহ্ গিলেস্কি উপস্থিত ছিলেন। -বাসস

আরএস

Link copied!