ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২০, ২০২৫, ০৪:৪২ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয়। আইনে বলাৎকারের নতুন একটি সংজ্ঞা দেয়া হয়েছে। তাছাড়া, ডিএনএ টেস্ট কিভাবে দ্রুত করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই এটি থাকবে। কিন্তু এটি আলাদা সেকশনে হবে। এই বিষয়ে আইন উপদেষ্টা আরও বিস্তারিত বলবেন।

এ সময় চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

বিআরইউ

Link copied!