ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
পরিবেশ উপদেষ্টা

মাতুয়াইল থেকে ময়লার ভাগাড় পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৫, ২০২৫, ০৩:৩৭ পিএম

মাতুয়াইল থেকে ময়লার ভাগাড় পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয়

রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সময়ে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (৫ এপ্রিল) সকালে মাতুয়াইল এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ময়লার ভাগার পরিদর্শনে এসে পরিবেশ উপদেষ্টা জানান, রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নিবে সরকার।

তবে শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ময়লার ভাগাড়ে কোনভাবেই ময়লা পোড়ানো যাবে না।

এ সময় ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না বলেও জানান তিনি।

আরএস

Link copied!