ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৫, ০৮:২০ পিএম

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের মোট নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৭ জন, নারী ৯ জন ও দুটি শিশু রয়েছে।

আরএস

Link copied!