ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
দুদক কমিশনার

এ দেশে দুর্নীতি ছিলো শোষণের হাতিয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৫, ০৭:২৪ পিএম

এ দেশে দুর্নীতি ছিলো শোষণের হাতিয়ার

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ব্রিগেডিয়ার জেনারের (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, ৭১ সালের পর থেকে ২৪ পর্যন্ত এদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার টাকা দিয়ে পুরো বাংলাদেশ স্বর্ণ দিয়ে লেপা যেতো। এ দেশে দুর্নীতি ছিলো শোষণের হাতিয়ার।

সোমবার (১৯ মে) সকালে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা গ্রহিতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানিতে এসব কথা বলেন তিনি।

এ সময় দুদক কমিশনার বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন আগের যেকোন কমিশন থেকে ভিন্ন। এ কমিশন যদি কোন অনৈতিক কাজের সঙ্গে জড়ায় সেটা হবে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

তিনি আরও বলেন, দুর্নীতি শোষণের হাতিয়ার। এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু জনপ্রতিনিধি, নেতা, সরকারি কর্মকর্তার মধ্যে নেই, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে।

কাউকে ঘুষ না দেয়ার অনুরোধ জানিয়ে তিনি  বলেন, যারা ঘুষ খায় তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, চিৎকার করুন, প্রতিবাদ করুন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না। 

পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় গণশুনানিতে সেবাপ্রার্থীরা জেলা সদর হাসপাতাল, পৌরসভা, বিদুৎ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পুলিশ বিভাগ, নির্বাচন কার্যালয়, বিআরটিএ, সাবরেজিস্টার কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, পাসপোর্ট, জেলা কারাগার, এলজিইডি, ভূমি, প্রাণিসম্পদ কার্যালয়, বিটিসিএল,সম সেটেলমেন্ট কার্যালয়সহ বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতি এবং সেবা নিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার লোকজন অভিযোগ তুলে ধরেন এবং বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জবাব ও এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বক্তব্য দেন। সবচেয়ে বেশি অভিযোগ পড়ে ভূমি বিষয়ক।

আরএস

Link copied!