ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‌‌‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৫, ১১:২৫ এএম

‌‌‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’

যদি বৈদেশিক কোনো ষড়যন্ত্রের কারণে, ঘরোয়া কোনো চাপের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসেরকে পদত্যাগ করানো হয়, তবে ছাত্র-জনতা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব সিফাত। 

শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেহরাব সিফাত বলেন, আমরা চব্বিশের  ছাত্র-জনতা ড. ইউনূসের ওপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি, তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে, ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র-জনতা, তারা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে।

তিনি বলেন, চব্বিশে রাজপথ রক্তে রঞ্জিত করা শহীদ ও আহত ছাত্র-জনতার আত্মা ড. ইউনূসের কাছে সমর্পণ করেছে এবং তাদের প্রতিজ্ঞাও ড. ইউনূসের কাছে আছে। তিনি যদি আমাদের জন্য নতুন বন্দোবস্ত, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার রোড ম্যাপ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না করে দিয়েই চলে যান, তাহলে জুলাইয়ের প্রতি তার এই বেইমানি আমরা সহ্য করব না।

ছাত্র-জনতার উদ্দেশে মেহরাব সিফাত বলেন, আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না, মনে করবেন না যে দায়িত্ব শেষ হয়ে গেছে। আমাদের অনেক বেশি সংগঠিত হওয়ার দরকার। যেহেতু ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতির সময় একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত সকলে রাজপথে নেমেছিলেন। কিন্তু এবারের আন্দোলন ভাঙা নয়, গড়ার আন্দোলন। এবারের আন্দোলনে আমাদের নতুন ব্যবস্থা গড়ে দেখাতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল গোষ্ঠীকে একতাবদ্ধ হতে হবে।

বিআরইউ

Link copied!