ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

২৯ মে দেশে ফিরবেন এভারেস্টজয়ী শাকিল 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৫, ০৩:১২ পিএম

২৯ মে দেশে ফিরবেন এভারেস্টজয়ী শাকিল 

মাউন্ট এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল দেশে ফিরবেন আগামীকাল ২৯ মে বিকেল ৩টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

নেপালে অবস্থান করা ইকরামুল হাসান শাকিল আজ (২৮ মে) বেলা ১২টায় একটি অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমি ২৯ মে বিকেল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতে পারবো। আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’

গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শিখরে আরোহণ করেন শাকিল। ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১,৩৭২ কিলোমিটার পথ হেঁটে এ অভিযান শেষ করেন তিনি।

আরএস

Link copied!