ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকার পথে ৪০০ গরু নিয়ে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৫, ১২:০৪ এএম

ঢাকার পথে ৪০০ গরু নিয়ে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন

কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিবহনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই উদ্যোগের অংশ হিসেবে জামালপুর থেকে ঢাকায় আসছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে করে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এ বছর জামালপুর থেকে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে মোট ১,২০০ গরু ঢাকায় পৌঁছানো হবে। এতে গবাদিপশু পরিবহনে খরচ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

প্রতিটি গরু পরিবহনে খরচ ধরা হয়েছে মাত্র ৫০০ টাকা। 

ইসলামপুর বাজার স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকায় একেকটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। প্রতিটি ওয়াগনে সর্বোচ্চ ১৬টি গরু পরিবহন করা যাবে।

এই বিশেষ ট্রেন সার্ভিস পশু ব্যবসায়ী ও খামারিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। 

তারা মনে করছেন, সড়কপথে অতিরিক্ত ভাড়া ও ঝুঁকি এড়িয়ে রেলপথে গরু পরিবহন অধিক নিরাপদ ও অর্থনৈতিকভাবে লাভজনক।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এ ধরনের ক্যাটল ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে, যাতে কোরবানির পশু পরিবহন সহজ, সাশ্রয়ী ও নিরাপদ হয়।

ইএইচ

Link copied!