ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৫, ০৩:৩৬ পিএম

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় তাদের ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এবার ঈদে লম্বা ছুটি।  রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে।  তারা পর্যাপ্ত সংখ্যায় আছে।  যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!