ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
পর্যটন উপদেষ্টা

পর্যটন ও বিমান খাতে টেকসই উন্নয়নে বাস্তবসম্মত পরিবর্তন জরুরি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৫, ২০২৫, ০৬:২৩ পিএম

পর্যটন ও বিমান খাতে টেকসই উন্নয়নে বাস্তবসম্মত পরিবর্তন জরুরি
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন করতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি। 

তিনি বলেন, ‘যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’

আজ রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা এ সব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ছুটি শেষে কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ শুরু করার আহ্বান জানিয়ে বলেন, ঈদের ছুটিতে আমরা সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছি। আমরা যে কাজগুলো ছুটির আগে শুরু করেছিলাম- বিশেষ করে ট্রাভেল এজেন্সি-সংক্রান্ত কার্যক্রম, আইন-কানুনের সংস্কার, সেগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে। 

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। –বাসস

আরএস

Link copied!