ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বদলি তদবির করলে তার বিরুদ্ধে ব্যবস্থা: কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৫, ০২:৩৮ পিএম

বদলি তদবির করলে তার বিরুদ্ধে ব্যবস্থা: কৃষি সচিব

বদলির জন্য তদবির করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। একইসঙ্গে কেউ তদবিরের প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” প্রকল্পের জাতীয় কর্মশালায় এসব কথা বলেন সচিব।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান। 

স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল হালিম।

আব্দুল হালিম জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৫ কোটি ফলের চারা উৎপাদিত হচ্ছে। রপ্তানিযোগ্য এমডি-২ জাতের আনারসের চারা উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বছরব্যাপী কাঁঠাল উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁঠাল রপ্তানি করাও সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী, ডিএই-এর প্রকল্প বাস্তবায়ন উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার এবং প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ।

উল্লেখ্য, ২০১৫ সালে শুরু হওয়া “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” প্রকল্পটি তৃতীয় সংশোধনের মাধ্যমে চলতি বছরের জুনে শেষ হচ্ছে। প্রকল্পটি দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলের সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে দেশে ফল উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ইএইচ

Link copied!