ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশ ও বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৩:৩৩ পিএম

পুলিশ ও বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার দুপুরে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।

পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।

এদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দুপুর ১টার পর বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!