ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নুরের ওপর হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:৩৪ পিএম

নুরের ওপর হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে এক সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির প্রধান হিসেবে থাকবেন বিচারপতি আলী রেজা। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার গেটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যমুনায় নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং নুরের দুজন সহযোদ্ধার সঙ্গে কথা বলেছেন। তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বলেছেন এবং হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

প্রেস সচিব আরও বলেন, সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান— হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।

ইএইচ

Link copied!