আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৪৪ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, ‘নুরুল হক নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইঞ্জুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই।’
তিনি আরো জানান, নুরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে।
জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।
জেএইচআর