ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৫, ০৮:৫৯ পিএম

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবে প্রায় ৭০০ স্থানে ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জিডি হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনতে মামলা চলমান রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক কোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যরা।

ইএইচ

Link copied!