ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

র‌্যাবের সাবেক ডিজি হারুনের পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৫:৪৮ পিএম

র‌্যাবের সাবেক ডিজি হারুনের পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এ দিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আদালতে আবেদন দাখিল করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা দেশের ভেতরে অবস্থান করলেও যেকোনো সময় বিদেশে পলায়ন করতে পারেন। তারা পালিয়ে গেলে চলমান তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে আদালতের কাছে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন, ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা, বড় মেয়ে ফাহমিদা ফারাহ ফাবিয়া ও ছোট মেয়ে নুসরাত যারীন আর্দিতা।

জেএইচআর

Link copied!