ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৫ পিএম

বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু

যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর করে আরও সহজতর ও জনবান্ধব করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাইলটিং ভিত্তিতে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ই-টিকেট সেবা প্রদান করবে সহজ ডটকম (Shohoz.com)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকেট সেবাপ্রদান বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিআরটিসির পক্ষে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান মো. আব্দুল লতিফ, বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান মো. জুলফিকার আলী এবং সহজ ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকেটস) জনাব শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা–বরিশাল–ঢাকা, ঢাকা–দাউদকান্দি–ঢাকা এবং ঢাকা–আড়াইহাজার–ঢাকা রুটসমূহে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেটিং সেবা প্রদান করবে সহজ ডটকম। যাত্রীদের জন্য ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টার এবং অন্যান্য মাধ্যমের মাধ্যমে ই-টিকেট বিক্রয়ের সুযোগ থাকবে।

অনলাইন টিকেটিংয়ের ক্ষেত্রে অনলাইন চার্জ হিসেবে প্রতি টিকেটে ২০ টাকা গ্রাহকদের থেকে নেবে সহজ ডটকম। এছাড়া চলমান নিয়ম অনুযায়ী, পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহককে প্রদান করতে হবে।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “পাইলটিং হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করা হলেও ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সকল রুটে এটি সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ই-টিকেটিং সেবা দিচ্ছে। এ বিষয়ে তারা অভিজ্ঞ। আমাদের বিআরটিসির যাত্রীরাও প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে উপকৃত হবেন এবং বিআরটিসি দেশের পরিবহন খাতে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে।”

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সহজ ডটকমের কর্মকর্তারা।

ইএইচ

Link copied!