ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৪১ পিএম

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে রোববার রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায়ও কেউ আহত হয়নি।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। রায়ের ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি কেন্দ্র করে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

ইএইচ

Link copied!