ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
পরিবেশ উপদেষ্টা

রাজধানীর সব বাস বিপজ্জনক কালো ধোঁয়া ছড়াচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০২:৪৪ পিএম

রাজধানীর সব বাস বিপজ্জনক কালো ধোঁয়া ছড়াচ্ছে

রাজধানীর রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই বিপজ্জনক কালো ধোঁয়া ছড়াচ্ছে। শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণের দায় রাষ্ট্রের হলেও গণপরিবহন ব্যবস্থার দুরাবস্থা এতটাই চরম যে, বাসগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

রোববার বাংলাদেশ টিওডি (ট্রানজিট–অরিয়েন্টেড ডেভেলপমেন্ট) সেমিনারে এ কথা বলেন তিনি। 

রিজওয়ানা হাসান বলেন, স্মার্ট পরিবহন নীতি এখনো দৃশ্যমান নয়। ফলে নভেম্বর-ডিসেম্বরে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বিশ্বের মধ্যে শীর্ষে ওঠে। প্রতিদিন আমি দেখি, বাসগুলো একটার পর একটা কালো ধোঁয়া ছাড়ছে। একেকটা যেন চলন্ত দূষণ-কারখানা।

তিনি বলেন, উন্মুক্ত স্থান রক্ষা বাধ্যতামূলক। মানুষের আশপাশে খোলা জায়গা নেই। ভূমিকম্পের মতো দুর্যোগে আশ্রয় নেওয়ার মতো জায়গা ঢাকায় হাতেগোনা। তাই পার্ক দখলের সংস্কৃতি চলতে পারে না।

পরিবেশ উপদেষ্টা বলেন, টিওডি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, কিন্তু এটা স্মার্ট পরিবহন নীতির অংশমাত্র। তাই নতুন বাজার, স্টেশন বা অবকাঠামো পরিকল্পনার আগে জানতে হবে কোন এলাকায় মানুষের কী দরকার।

তিনি বলেন, ঢাকা শহর বাজারে ভরপুর। আর বাজার মানেই বিশৃঙ্খলা, পার্কিং–চাপ। তাই টিওডির নামে নতুন বাজার বানানোর ধারণা আমি সতর্কতার সঙ্গে দেখি।

রিজওয়ানা হাসান বলেন, নিমতলী ও চকবাজারের আগুনের মতো বিপর্যয়ও আমাদের শিক্ষা দেয়নি। রাসায়নিক গুদাম সরাতে দুটি প্রকল্প হাতে নেওয়া হলেও অগ্রগতি বেদনাদায়ক ধীর। 

এসবের পেছনে তিনি স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব এবং দুর্বল শাসনব্যবস্থাকে দায়ী করেন।

জেএইচআর

Link copied!