ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও শপথ গ্রহণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:০০ পিএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও শপথ গ্রহণ

তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 

প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর প্রধান সমন্বয়ক। বিশেষ অতিথি ছিলেন জনাব সাইফুল আলম নীরব, ঢাকা-১২ এর বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ  ব্যবস্থাপনা পরিচালক তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি এবং খন্দকার জুলফিকার মতিন সভাপতি তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শুরু করেন সভাপতি খন্দকার জুলফিকার মতিন। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কর্মপরিবেশ উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তিতাস গ্যাস জ্বালানী সেক্টরের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে অবদান রেখেছে। তিনি সিস্টেম লস হ্রাসে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং শ্রমিক-মালিক সম্পর্কের উন্নতির বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

প্রধান অতিথি নজরুল ইসলাম খান বক্তৃতায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও তিতাস গ্যাসের উজ্জ্বল ইতিহাস এবং ভাবমূর্তি রক্ষা করার গুরুত্বের কথা বলেন।

পরিশেষে সভাপতি খন্দকার জুলফিকার মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!