ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইসি মাছউদ

হাদির ওপর হামলায় নির্বাচনে বড় প্রভাব ফেলবে না, নির্ধারিত সময়েই ভোট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৪০ পিএম

হাদির ওপর হামলায় নির্বাচনে বড় প্রভাব ফেলবে না, নির্ধারিত সময়েই ভোট

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জোর দিয়ে বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে টেলিফোনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

ইসি মাছউদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামনে এনে যদি নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্রমতে, তাকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

শনিবার সকালে হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পরীক্ষা করে। বোর্ডের পর্যবেক্ষণে জানানো হয়েছে যে, তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। বিষয়টি পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!