ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কূটনী‌তিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৪৯ পিএম

কূটনী‌তিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গৃহীত হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে নির্বাচন কমিশন কর্তৃক বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানানোর বিষয়টি কূটনীতিকদের অবহিত করা হয় এবং তাঁদের পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক এবং সচেষ্ট রয়েছে বলেও তাদের আশ্বস্ত করা হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও সরকারের পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়।

অবহিতকরণ সভায় ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!