ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, চলছে হাদি হাদি স্লোগান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৩২ পিএম

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, চলছে হাদি হাদি স্লোগান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে বিক্ষোভকারীরা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির শাহাদাতের খবর আসার পর ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। 

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’—এমন সব প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। তারা এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে অভিহিত করে অবিলম্বে খুনি ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথায় বিদ্ধ হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে এবং সবশেষ গত সোমবার সরকারের বিশেষ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে আজ রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক ও সাংগঠনিক সূত্রে জানা গেছে, ওসমান হাদির মরদেহ আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। তার মৃত্যুতে ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শাহবাগ এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ইএইচ

Link copied!