ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হাদি ছিলেন অকুতোভয় যোদ্ধা ও সাহসের প্রতীক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:১৭ পিএম

হাদি ছিলেন অকুতোভয় যোদ্ধা ও সাহসের প্রতীক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উপদেষ্টা বলেন, হাদির বীরত্ব ও দেশপ্রেম এই জাতির জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় উপদেষ্টা আরও উল্লেখ করেন, ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ এবং দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম ও গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস।

তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস ও আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ। তার মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণের চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মনে করেন, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাদির বলিষ্ঠ ভূমিকা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগের কথা জাতি যুগে যুগে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বর্তমানে সারা দেশে শোকের পরিবেশ বিরাজ করছে।

ইএইচ

Link copied!